• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মতিউর সংবর্ধিত

নবীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মতিউর সংবর্ধিত। প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক কালবেলার প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এম এ মুহিত, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সহসভাপতি আবু সালেক।


এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক তাজুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, ইকবাল হোসেন তালুকদার, জাবেদ ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, সফিকুল ইসলাম নাহিদ, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সদস্য রবিন আহমেদ সাজু, সৌরভ আর্টের পরিচালক নাঈম আহমেদ চৌধুরী, শুভ দাশ উৎপল প্রমুখ।


শেষে সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন- সাংবাদিক মতিউর রহমান মুন্নার কলমে প্রতিনিয়ত উঠে আসে প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সুখ দুঃখের কথা। মুন্না তুলে ধরেন প্রবাসীদের নানা সমস্যার কথা।

বিডিনিউজইউরোপ/২৩নভেম্বর/জই/নবীগঞ্জ

 


আরো বিভন্ন ধরণের নিউজ