• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শাহরুখের বাড়ির সামনে লাখো জনতার ঢল ঈদের দিন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

প্রতি বছর ঈদে শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে জড়ো হন ভক্তরা। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমান তারা। শাহরুখও তাদের মনের আশা পূরণ করেন।প্রতি ঈদেই দেখা দেন ভক্তদের। এ বছরও এর বিপরীত ঘটেনি। সেই পুরনো স্টাইলেই হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঈদের বিকেলে বরাবরের মতো হাজির হলেন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হলেন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো মানুষ সমবেত হয়েছেন। পুরো রাস্তায় তিল ধারণের জায়গা নেই। সমাবেশস্থলে হাজির হয়েছেন লাখো জনতা।

শাহরুখ এলেন হাত নাড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। একপর্যায়ে উঠে পড়েন পেতে রাখা ছাদের রেলিংয়ে, ছুঁড়ে দিলেন চুমু। ভক্তদের ঈদ পূর্ণতা পেল যেন প্রিয় নায়কের ছুঁড়ে দেওয়া ভালোবাসায়।

bdnewseu/12April/ZI/sharok


আরো বিভন্ন ধরণের নিউজ