• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান

Kabir Ahmed Deplomatics Correspondent at The Economist
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান।অস্ট্রিয়া প্রবাসী মাহবুবুর রহমান একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন দক্ষ সংগঠক। মঙ্গলবার (২৮ অক্টোবর) ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের(World Journalists Club) প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।মাহবুবুর রহমানের জন্ম বাংলাদেশের ভোলা জেলায়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তারপর ১৯৮৪ সালে অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনায় পাড়ি জমান। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত হন। প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ।

বর্তমানে তিনি অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পত্রিকাটি অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালের তথ্য বিভাগে নিবন্ধন করা। সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে European Bangla Journalists Association (EBJA)-এর প্রধান উপদেষ্টা ।এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং অতীতে All European Bangla Press Club এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাঁর নেতৃত্ব ইউরোপ প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে। প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।

তিনি ৩ মেয়ে এবং এক ছেলের জনক। তার ছেলে ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্টের পরপর ২ বারের ডিস্ট্রিক্ট কাউন্সিলর।মাহবুবুর রহমান এর দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি।
Economist/28 October/ZI/Jarnalist


আরো বিভন্ন ধরণের নিউজ