চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মঙ্গলবার (১০ মার্চ) বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৬০ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৫০ পয়সা। সম্প্রতি বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল ছিল। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের দাম কিছুটা বাড়তে শুরু করেছে।
ইউএস ডলার ক্রয় (টাকা) ১২১.৫০ টাকা, বিক্রয় ১২২.৯৫ টাকা। পাউন্ড ক্রয় ১৬২.২৭ টাকা, বিক্রয় ১৬৬.৭৫ টাকা। ইউরো ক্রয় ১৪০.৩৯ টাকা, বিক্রয় ১৪৪.২৫ টাকা। জাপানি ইয়েন ক্রয় ০.৭৬ টাকা, বিক্রয় ০.৭৯ টাকা। অস্ট্রেলিয়ান ডলার ক্রয় ৮৫.৮০ টাকা, বিক্রয় ৮৬.৮৫ টাকা। হংকং ডলার ক্রয় ১৫.৫৩ টাকা, বিক্রয় ১৫.৭২ টাকা। সিঙ্গাপুর ডলার ক্রয় ৯৪.৩০ টাকা, বিক্রয় ৯৬.৯২ টাকা।
কানাডিয়ান ডলার ক্রয় ৮৯.৩৪ টাকা, বিক্রয় ৯০.৪৪ টাকা। ইন্ডিয়ান রুপি ক্রয় ১.৩২ টাকা, বিক্রয় ১.৩৪ টাকা। সৌদি রিয়েল ক্রয় ৩২.৩৬ টাকা, বিক্রয় ৩২.৭৫ টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় ৩০.৮৫ টাকা, বিক্রয় ৩১.২৬ টাকা।
Economist/10March/ZI/Economic