• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্রীড়া শক্তিকে কাজে লাগিয়ে খেলাধূলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবেঃকৃষিমন্ত্রী

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

ক্রীড়া শক্তিকে কাজে লাগিয়ে খেলাধূলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবেঃকৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, খেলাধূলার প্রতি আমাদের সকল শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। তাহলে তারা বিভিন্ন বিপথে যাওয়া থেকে রক্ষা পাবে। সুস্থ্য বিনোদন খেলাধূলার কোন বিকল্প নাই। এর মাধ্যমে সুস্থ্য চিন্তা চেতনার বিকাশ ঘটে। এদেশের অনেক ছেলে-মেয়ে বিপথে পরিচালিত হয়। তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নানা অপকর্মে জড়িয়ে পড়ে। খেলাধূলাসহ এরকম সুস্থ্য বিনোদনে ছেলে-মেয়েরা সম্পৃক্তিতে জড়িত থাকলে নির্মল আনন্দ পাওয়ায় সাথে সাথে তাদের মন প্রফুল্ল থাকবে। তারা ভাল কাজে মন দিবে। তারা বিপথে যাবে না।

কৃষিমন্ত্রী আজ শুক্রবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ‘ হাডুডু’ প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় এই প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সোহরাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সরকার ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ /১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ