• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শীতে মানুষের শরীরের যা উপকার হয়

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

শীতকাল মানে শুধু ঠান্ডা-কাশি না। শরীরের বিভিন্ন উপকারও করে শীতকালীন ঠান্ডা। এ ঠান্ডায় সর্দি-কাশি হলেও শীতকাল শরীরের যত্ন নেয়। জেনে নেয়া যাক সেসব।

পর্যাপ্ত ঘুম হয়
ব্যস্ততম জীবনযাপনে প্রায়শই ঘুমের ঘাটতি থেকে যায়। কিন্তু সকলেই একবাক্যে স্বীকার করবে, শীতকালে ঘুম বেশ ভালো হয়। শীতকালে শরীরের তাপমাত্রা কম থাকে। ফলে দ্রুত ঘুম চলে আসে। ঘুমানোর সময় ঘরের তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ঘুম ভালো হয়। শীতকালে ঘরের তাপমাত্রা কম থাকে।

খাবারের রুচি বাড়ে
শীত পড়তেই ভালো-মন্দ খাওয়ার ইচ্ছাটাও যেন বেড়ে যায়। ফলে শরীরে পুষ্টি যোগ হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

ওজন কমে
গরমকালের তুলনায় ঠান্ডার সময় অনেকেই শরীরচর্চা করতে বেশি ভালোবাসেন। কারণ এই সময় বেশি পরিশ্রম করলেও ততটাও ক্লান্তি আসে না। ফলে শীতকালে দৌড়ঝাঁপ করার প্রবণতা অনেক বেশি থাকে। এর ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ সহজেই ঝরে গিয়ে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ত্বক ভালো থাকে
শীতকালে শরীরে রক্ত চলাচল ঠিকঠাক থাকে। শিরা-ধমনীতেও রক্তের সরবরাহ বাড়ে। স্বাভাবিকভাবেই ত্বক ভেতর থেকে পরিষ্কার ও ভালো থাকে।

সূত্র -আনন্দ বাজার পত্রিকা

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ