• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজাপুরে বিলুপ্ত প্রজাতির মাছ বাজারজাত করায় ব্যবসায়িকে জরিমানা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

রাজাপুরে ৮ মণের শাপলা পাতা মাছ জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা ঝালকাঠির রাজাপুরে প্রায় ৮ মণ ওজনের শাপলা পাতা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগড়ি হাটে উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে প্রায় ৮ মণ ওজনের এ শাপলা পাতা মাছটি জব্দ করে।

ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী মাইনুদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোক্তার হোসেন ওই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরন করেন। ইউএনও মোক্তার হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিলুপ্ত প্রায় এ মাছ শিকার ও বাজারজাত করা দন্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযানে উপজেলা বন কর্মকতার্ আলমগীর হোসেনসহ প্রশাসনের কর্মকতার্রা উপস্থিত ছিলেন।ঝালকাঠি রাজাপুরে আটকৃত শাপলাপাতা মাছ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ