• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দক্ষিণ সুনামগঞ্জে আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

হাফিজ মাসুম আহমেদ দুধরচকী ইসলামী গবেষক ও বিশ্লেষক সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

দক্ষিণ সুনামগঞ্জে আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ।আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেমনের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, দানবীর আলহাজ্ব বশির আহমেদ এর পক্ষ থেকে ২৮ জুন মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা’র আমরিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী, ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন আশিকুর রহমান আশিক, হাফিজ সাব্বির আহমদ, হাফিজ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সজিবুর রহমান সজিব, কাওসার আহমদ জাকারিয়া প্রমুখ। এ সময় গ্রামের প্রবীণ মুরুব্বিরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ১ম বারের বন্যায় সুনামগঞ্জের মানুষ তারা বোরো ফসল হারিয়েছে। ২য় বারের বন্যায় অনেক তাদের ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এমন দুর্যোগের সময় প্রবাসী আলহাজ্ব বশির আহমেদ ত্রাণ বিতরণ একটি প্রশংসনীয় কাজ।

তিনি আরো বলেন, দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব, যে কোন দুর্যোগের সময় তিনির অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, এবং পুরো বৎসর মানুষকে সাহায্য সহযোগিতা ও রাস্তা ঘাট, মাদ্রাসা, মসজিদ, ইস্কুল, সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা একান্ত ভাবে করে থাকেন। দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব এর মতো সমাজের বিত্তবানরা স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসলে দরিদ্র মানুষগুলো উপকৃত হবেন। যারা গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করেন মানুষ তাদেরকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে।

উপস্থিত সবাই ও ত্রাণপ্রাপ্তরা মহান আল্লাহর দরবারে আলহাজ্ব বশির আহমেদ এর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ