• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লাভ

কবির আহমেদ,স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লাভ। অবশেষে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের মাধ্যমে ইউরোপের শ্রেষ্ঠ দলের মর্যাদা পেলো ম্যানচেস্টার সিটি। শনিবার (১০ ‍জুন) রাতে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইতালির ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো যুক্তরাজ্যের (UK) এই দলটি।

২০ বছর পর আবারও চ্যাম্পিয়ন লীগের শিরোপা ট্রফি ম্যানচেস্টারে। এর আগে ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধর প্রথম এবং সর্বশেষ চ্যাম্পিয়ন লীগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলে ইউরোপ বিজয় নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লীগ, ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউকে হারিয়ে এফএ কাপ এবং সর্বশেষ ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে জিতলো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা পেল ম্যানচেস্টার সিটি।

২০১৬ সালে প্রিমিয়ার লীগের সিটির কোচ হয়ে আসার পর ৫টি লিগ শিরোপা জয় করেছেন। এর মধ্যে ২০১৯ সালে ডমেস্টিক ট্রিপল জয়ের কৃতিত্ব দেখান। এছাড়া ২০১৭-১৮ মৌসুমে প্রথম এবং একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে তার ক্লাব সিটি।এতসব সত্ত্বেও বড় মুকুটটা উঠছিল না ম্যানসিটি কোচ গার্দিওলার মাথায়। বেশ কয়েকবার দুর্দান্ত একটি স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে পারছিল না তারা। এমনকি ২০২০-২১ মৌসুমে ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে যেতে হয়।ইস্তাম্বুলের ফাইনালের আগে এ কারণেই গার্দিওলা বলেছিলেন, তিনি এবং তার দল কখনোই কিংবদন্তি হতে পারবেন না, যদি না তারা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাটি জয় করতে না পারেন। এবার অপেক্ষার পালা শেষ হলো। ইস্তাম্বুল ম্যানসিটির ইতিহাসে আলাদা একটি স্থান করে নিলো। এই শহরটিই ম্যানসিটির ট্রফি ক্যাবিনেটে সবচেয়ে বড় মুকুটটি বসিয়ে দিয়েছে।

বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/ভেনিস

 


আরো বিভন্ন ধরণের নিউজ