• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশের বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

দেশের বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক।
বাংলাদেশে বায়ুবিদ্যুৎ (অফশোর উইন্ড এনার্জি) উৎপাদনে ১৩০ কোটি (ইউএস) ডলার বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। বুধবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এ প্রস্তাব দেন বাংলাদেশে দেশটির বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।ইহসানুল করিম জানান, বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে বন্ধুপ্রতীম দেশগুলোর সহায়তা প্রয়োজন। এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। যেখানে দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

শেখ হাসিনা ডেনমার্কের রাষ্ট্রদূতকে জানান, সরকার দেশে দারিদ্র্যের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। নারীদের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা নারীদের খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে।

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন প্রধানমন্ত্রীকে জানান, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিআই সেক্টরের প্রসারও খুব দ্রুত হচ্ছে।

উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা বাড়াতে পারে। তিনি আরও বলেন, সহযোগিতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারত্ব উপলক্ষে প্রধানমন্ত্রীকে বই উপহার দেন।এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২০জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ