• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে ছাত্র ফেডারেশনের সম্মেলনে সভাপতি সাফিন ও সম্পাদক সাকিব

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

বরিশালে ছাত্র ফেডারেশনের ২য় সম্মেলন: সভাপতি সাফিন ও সাধারণ সম্পাদক সাকিব।বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা- কাজ- ভোটাধিকারের দাবিতে ফকির বাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে গতকাল ১২ আগস্ট ২০২৩, বিকেল ০৪ ঘটিকায় ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আল আমিন শেখ, জেলা কমিটির সহ- সভাপতি ছাত্রনেতা হাছিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, সহ-সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, শিক্ষা- কাজ- ভোটাধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া ও ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে জানান। সম্মেলনে ১৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচিত নেতৃবৃন্দ হলেন,সভাপতি- সাকিবুল ইসলাম শাফিন, সহ-সভাপতি- হাছিব আহমেদ, সাধারণ সম্পাদক- রাইদুল ইসলাম সাকিব,সাংগঠনিক সম্পাদক- জান্নাতুল নিপু, অর্থ- সম্পাদক – ফারাজানা আক্তার পায়েল,দপ্তর সম্পাদক- জান্নাতুল ফেরদৌস জেবা, রাজনৈতিক শিক্ষা সম্পাদক- নাহিদ ইসলাম,সদস্য- রুমা ইসলাম রোজি,সদস্য- বর্ণা রায়, সদস্য- সাকিনুল ইসলাম ইশান, সদস্য মো: জাবের।এই নতুন কমিটির মাধ্যমে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিভাগের নেতৃবৃন্দের মধ্যে দলের আদর্শিক অবস্থান, চলমান রাজনৈতিক সংগঠিত করতে জোড়ালো ভূমিকা পালন করবে বলেন জানান বরিশাল জেলা নেতৃবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ/১৯আগস্ট/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ