• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে মুক্তিসংগ্রাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: গণসংহতি আন্দোলন

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বরিশালে মুক্তিসংগ্রাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: গণসংহতি আন্দোলনের ।রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আট বছর ও সংগ্রামের ২১বছর পূর্তিতে বরিশালে গণসংহতি আন্দোলনের র‌্যালি ও মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা। আজ (মঙ্গলবার) সকাল ১০: ৩০ঘটিকার সময় বরিশাল নগরীর জেলা কার্যালয় থেকে র‍্যালি শুরু হয়। এবং শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন করা হয়। এবং ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনের শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গত ২০বছরে জাতীয় সম্পদ রক্ষার লড়াই, গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কায়েমের লড়াই, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব প্রশ্নে লড়াই, এই লড়াই হচ্ছে নারীর অধিকারের প্রশ্নে লড়াই, এবং মুক্তিযুদ্ধের আকাক্ষার সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচার কায়েমের লড়াইয়ে।

শ্রমিক-কৃষকের ন্যায্য পাওনা আদায়ে আমরা লড়েছি, লড়াইয়ের এ পূর্বে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামের সামিল আছি। আমরা মনে করি, এই লড়াই শুধুমাত্র আমাদের দলীয় সংগ্রামের বিষয় নয়, বাংলাদেশের ১৮কোটি মানুষের লড়াই, বৃহত্তর ঐক্যের লড়াই।

বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের ১৪কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এই অবৈধ সরকার শেখ হাসিনা। রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই এবারের লড়াই জনগনের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। সরকার ও শাসনব্যবস্থা বদলের লড়াই। আসুন সবাই মিলে রাজপথে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলি এবং ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করি।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা কমিটির সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, সহ নির্বাহী সমন্বয়ক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সংগঠক জালাল হাওলাদার, শ্যামলী আক্তার, হাজেরা বেগম সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দগণ সহ প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ/২৯আগস্ট/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ