• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আয়েবাপিসির সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জে সংবর্ধিত হলেন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সিগঞ্জে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের ইতালি প্রতিনিধি সাংবাদিক এসকে এমডি জাকির হোসেন সুমনকে প্রবাসে বাংলাদেশী কমিউনিটি ও ইতালির মূলধারায় গৌরবের সাথে বাংলাদেশকে তুলে ধরে বিশেষ অবদান রাখার ক্ষেত্রে উক্ত সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজি সাব্বির আহেমদ দীপু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আবু সাইদ সোহান, রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের চেয়ারম্যান মো. আক্কাস আলী ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীর প্রমুখ।

এ সময় এসকে এমডি জাকির হোসেন সুমনকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হয়। বিডি নিউজ ইউরোপের সাথে আলাপকালে জাকির হোসেন সুমন অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন এই সম্মান শুধু আমার একার নই এটি প্রবাসে সাংবাদিক পরিবার খ্যাত আয়েবাপিসির সকল নেতৃবৃন্দের জন্য এটি অন্যন্য গৌরবের এবং গর্বের বিষয় বলে তিনি মনে করেন।
বিডিনিউজ ইউরোপ/৭সেপ্টেম্বর/জই/মুন্সিগঞ্জ


আরো বিভন্ন ধরণের নিউজ