• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এবজার সভাপতি মাহবুবুর রহমান ও সম্পাদক জহিরুল ইসলাম ও প্রধান উপদেষ্টা হেলাল নির্বাচিত

Khandokar Mebij Poroma, Athens
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এবজার সভাপতি মাহবুবুর রহমান ও সম্পাদক জহিরুল ইসলাম ও প্রধান উপদেষ্টা হেলাল নির্বাচিত।ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসো সিয়েশন’ (ইবিজেএ)-এর ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ভার্চুয়াল সভার মাধ্যমে গঠিত হয়েছে।রবিবার (১৭ মে) আহবায়ক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন যৌথভাবে আহবায়ক কমিটির সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন ও সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।উল্লেখ্য যে,সংগঠনটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায়, নতুন কমিটি গঠনের নিমিত্তে পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

ভার্চুয়াল বৈঠকের শুরুতেই ইতালির ভেনিস থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ উল্লাহ সোহেল।তারপর সংগঠনের সদস্যরা একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা সকলেই আহবায়াক কমিটির সিদ্ধান্তের ওপর তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

প্রায় দুই ঘন্টার ওপর বক্তব্য ও পারস্পরিক আলাপ আলোচনার পর আহবায়ক জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল ৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

আহবায়ক তার সংক্ষিপ্ত বক্তব্যের পর পর্যায়ক্রমে নতুন আংশিক কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, সংগ ঠনের সাবেক প্রধান উপদেষ্টা অস্ট্রিয়ার মাহবুবুর রহমানকে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন সভাপতি হিসাবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

সিনিয়র সভাপতি হিসাবে এবারও পুননির্বাচিত হয়েছেন ফ্রান্স থেকে এনায়েত হোসেন সোহেল। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইতালি থেকে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন।

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্টের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রিস থেকে জহিরুল ইসলাম। যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইতালি থেকে মোহাম্মদ জিয়াউর রহমান সোহেল এবং গ্রিস থেকে কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।

তারপর নব নির্বাচিত সভাপতি অস্ট্রিয়া থেকে মাহবুবুর রহমান ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসাবে সাবেক সভাপতি জার্মানির হাবিবুর রহমান হেলালের নাম ঘোষণা করেন।

পরবর্তীতে নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট কমিটি পারস্পরিক আলাপ আলোচনার পর নিম্নোক্ত ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি: (১)সভাপতি : মাহবুবুর রহমান (অষ্ট্রিয়া) (২)সিনিয়র সহ সভাপতি: এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স) (৩)সহ সভাপতি : এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি ) (৪) সাধারণ সম্পাদক : জহিরুল ইসলাম (গ্রিস ) (৫)সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : জিয়াউর রহমান খান সোহেল ( ইতালি ) (৬) যুগ্ম সাধারণ সম্পাদক : কামরুজ্জামান ভূইয়া ডালিম ( গ্রিস ) (৭) অর্থ সম্পাদক: কবির আহমেদ (অষ্ট্রিয়া) (৮) সহ অর্থ সম্পাদক : তাহির হোসেন ( পর্তুগাল ) (৯) সাংগঠনিক সম্পাদক: রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড) (১০) সহ সাংগঠনিক সম্পাদক: শাহ ইমরুল হাসান (গ্রিস) (১১) দপ্তর সম্পাদক: মুহাম্মদ উল্লাহ সোহেল ( ইতালি ) (১২) আন্তর্জাতিক সম্পাদক: শাহ্ সোহেল আহমেদ (ফ্রান্স ) (১৩) প্রচার সম্পাদক : কাজী মাহফুজ রানা ( আয়ারল্যান্ড) (১৪) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : খন্দকার মেভিজ পরমা ( গ্রিস ) (১৫) মহিলা বিষয়ক সম্পাদক : নাজনীন আখতার ( ইতালি ) (১৬) সাংস্কৃতিক সম্পাদক : ইসমাঈল হোসেন স্বপন ( ইতালি ) (১৭) ক্রিড়া বিষয়ক সম্পাদক : ইয়াসির আরাফাত খোকন ( ফ্রান্স ) (১৮) অভিবাসন বিষয়ক সম্পাদক : নজরুল ইসলাম বিপ্লব ( জার্মান ) (১৯) সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক : শরিফুল ইসলাম টগর ( ইতালি )

(২০) নির্বাহী সদস্য গণ: A-সাবুল আহমদ ( ফ্রান্স ) B- আবু সাঈদ এমডি রিয়াজ (ইতালি) C- সুফিয়ান আহমদ (ফ্রান্স ) D- ফাহিম হোসেন মুন্না ( ইতালি ) E- রফিকুল ইসলাম ( ইতালি ) F -জহুরুল ইসলাম মুন ( পর্তুগাল )

উপদেষ্টা মন্ডলীগণ: (১) প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হেলাল (জার্মান ), (২) ডক্টর শফিকুল ইসলাম ( জার্মান), (৩) সৈয়দ কামরুল সারোয়ার ( ইতালি ), (৪) ইদ্রিস আলী আজিজ (গ্রিস), (৫) ওবায়দুল্লাহ কয়েস ( ফ্রান্স), (৬) আজাদ মিয়া ( ফ্রান্স )

Economist/20May/ZI/EBJA

 


আরো বিভন্ন ধরণের নিউজ