• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুরাদ হাসান আজ চাচার জানাজার নামাজে অংশ নিল

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

অবশেষে দীর্ঘদিন পর প্রকাশ্য এসেছেন নানা বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ডা. মুরাদ হাসান আজ চাচার জানাজা নামাজে অংশ নিতেই নিজের গ্রামের বাড়িতে যান। সেখানেই তাকে প্রকাশ্য দেখা যায়।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ডা. মুরাদ হাসানের চাচা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদারের জানাজা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে যান তিনি।সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন ডা. মুরাদ হাসান এমপি।জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারকে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানসহ আরও অনেকে।

নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ হাসান। এরপর থেকে সকলের আড়ালে চলে যান তিনি।
সূত্র -নিউজ ২৪টিভি

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ