• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিস প্রবাসি ওসমানের ছেলে শাহরিয়ারের এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্তি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

গ্রিস প্রবাসি ওসমানের ছেলে শাহরিয়ারের এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্তি

হাফেজ আবদুল্লাহ শাহরিয়ার। সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি জন্মের পর থেকে ছিলেন শান্ত ও নম্র স্বভাবের হয়ে বেড়ে ওঠেন।পিতা প্রবাসি হওয়ার কারণে যেভাবে সন্তান কে পাশে থেকে অন্য পিতাদের মত সহযোগিতা  করতে না পারলেও শাহরিয়ার কখনো বিপথগামী হননি বলে বাবা ওসমান গনি কামাল এ প্রতিবেদক কে জানান।

শাহরিয়ারের শিক্ষা জীবন:

২০১১ সালের দারুল জান্নাত মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হেফজ সমাপ্ত করেন।
২০১৬ সালে তাঞ্জিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরা,ঢাকা থেকে জিপিএ ৫ অর্জন করেন।
২০১৯ সালে কুমিল্লা বোর্ডের অধীনে আলমানার একাডেমি বেগমগঞ্জ থেকে এসএসসি/দাখেল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
২০২১ সালে ঢাকা বোর্ডের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে
জিপিএ ৫ পেয়ে সফলতার স্বাক্ষর বহন করেছেন এবং বাবা মা সহ সকল আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করেন।প্রবাসের কঠিন পরিস্থিতিতে ও সন্তানের এ সাফল্যের জন্য দারুণ সস্তির নিঃশ্বাস পেয়েছেন বলে জানান।
পিতা ওসমান গনি কামাল আজকে শাহরিয়ারের এ ধারাবাহিক সফলতার জন্য শাহরিয়ারের গর্বধারিনী মা’র নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও শিক্ষক শিক্ষিকা গণ আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের নিকট সন্তানের আগামীর পথপরিক্রমায় দোয়া কামনা করেছেন।

শাহরিয়ারের পরিচয়ঃ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের গ্রীস প্রবাসী ওসমান গনি কামাল ও ইসরাত জাহানের পুত্র এবং মরহুম হাজী আবদুল মালেক সাহেব ও মরহুম আবদুর রশিদ সরকারের দৌহিত্র বলে জানা গেছে।

শাহরিয়ার ভবিষ্যতে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ