• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে আমাদের স্কুল ও পাঠাগার পরিদর্শন করেছেন কানাডা প্রবাসী

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ঝালকাঠিতে আমাদের স্কুল ও পাঠাগার পরিদর্শন করেছেন কানাডা প্রবাসী ঝালকাঠির শ্রীমন্তকাঠী বাজারে আমাদের স্কুল ও পাঠাগার নামে একটি সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবি সংগঠন পরিদর্শন করেছেন কানাডা প্রবাসী শিপ্রা রায়। তিনি ও তার ছেলে, মেয়ে, জামাতা ও পুত্রবধুসহ গোটা পরিবারটি কানাডা প্রবাসী। এই সংগঠনটিতে কী ধরণের সহযোগিতা করা যায় বাংলাদেশে বেড়াতে আসা শিপ্রা রায় এর ছেলে ক্ষমা সুন্দরের অনুরোধে তিনি শ্রীমন্তকাঠী এসে সংগঠনটি সরোজমিন পরিদর্শন করেছেন। তিনি এলাকাটিও ঘুরে দেখেন এবং সংগঠনের কার্যক্রমের বিষয় সন্তোষ প্রকাশ করেন। ২০০৭ সালে এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য সংগঠনটি স্থাপিত হয়। বাজারে নিজস্ব পাঠাগার স্থাপণ করা হয়। প্রতি শুক্রবার মাধ্যমিক স্তরের ছেলে মেয়ে বই পড়তে আসেন এবং পাঠাগার থেকেও পছন্দের বই পড়ার জন্য বাড়ীতে নিয়ে যেতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে বই পড়া শেষে করে পাঠাগারে ফেরত দিতে হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এই পাঠাগারকে সহায়তা করার জন্য ১০০ করে বই এক মাসের জন্য সরবরাহ করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র সেই বই তুলে নিয়ে অন্য ধারার বই সরবরাহর ধারাবাহিকতা বজায় রেখেছে। দাতাদের অর্থায়নে মেধাবি ও গরিব শিক্ষার্থীদের (৬ষ্ঠ-১০ম) মাসিক ৬শ টাকা থেকে ১হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রধান করা হয়।

বৃত্তি প্রাপ্তদের বার্ষিক এককালীন অর্থ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। বৃত্তি কার্যক্রমের বাহিরেও শেখের হাট ইউনিয়নের ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জ্ঞান জিজ্ঞাসামূলক কুইজ প্রতিযোগীতা এবং বই মেলার আয়োজন করা হয়। এলাকার বাসিন্দা উচ্চ শিক্ষায় অধ্যায়নরত এই এলাকার শিক্ষার্থীরা স্বেচ্ছা শ্রমের ভিত্তিত্বে এবং এলাকার শিক্ষকরাও এই সংগঠনের সাধ্যমত কাজ করেন। শনিবার শিপ্রারায় তার নিকট আত্মিয়সহ সংগঠনটি পরিদর্শনকালে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, শিক্ষক চিন্ময়ী চৈতি, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ আমাদের স্কুল ও পাঠাগারে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ