• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইকোনোমিস্ট ডেক্স ইতালি
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক।গতকাল ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ৷ সামাজিক মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উস্কানি’ দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়৷শুধু ইতালি নই সমগ্র ইউরোপ ধীরে ধীরে বাংলাদেশী অভিবাসীদের জন্য কঠিন থেকে কঠোর হচ্ছে বলে অভিবাসন বিশেষজ্ঞগণ মত দিচ্ছেন।

মঙ্গলবার (১৩ মে) দুই বাংলাদেশী নাগরিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসি ডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে তিনি বলেন, “জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না৷ তাদেরকে এখনই বহিস্কার (ইতালি থেকে) করা হোক।”

ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসারের খবরে বলা হয়, আটক ওই দুই বংলাদেশি সামাজিক মাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন৷সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদেরকে আটক করা হয়৷ তাদেরকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর৷ ইতালির সংবাদমাধ্যম আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে৷ তাছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া এবং সহিংস কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার ও  অভিযোগ রয়েছে বলে জানান ইতালির পুলিশ প্রশাসন ।Economist/17May/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ