• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে দ্য ইকোনমিস্ট
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জি নেআগুন ,জরুরী অবতরণ হযরত শাহজালাল আন্ত র্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কি শ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে প্লেনটি জরুরি অবতরণ করা হয়। এতে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।মঙ্গলবার (২০ মে) সকাল সাতটায় এ ঘটনা ঘটে।জানা গেছে, টার্কিশএয়ারলাইন্সের টিকে৭১৩ (TK 713) ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন পাইলট।

বিমানটি ঢাকায় জরুরী অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করেন। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় দেখতে পান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জাতীয় সংবাদ মাধ্যম কে বলেন, উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। ওই মুহূর্তে ইঞ্জিনে আগুনের ফুলকির মতো অবস্থা সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে জরুরী অবত রণের ব্যবস্থার জন্য অনুরোধ করেন।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ২৯০ জন যাত্রী নিরাপদ আছেন। সাধারণত ঢাকা থেকে তার্কিশ এয়ারলাইন্সে যাত্রীরা ইউরোপের বিভিন্ন দেশ ,যুক্তরাষ্ট্র ও কানাডা সহ আর অনেক দেশে ভ্রমণ করে থাকেন। প্রথমে ঢাকা থেকে ইস্তাম্বুল যেয়ে বিমান পরিবর্তন (ট্রানজিট) করে যার যারগন্তব্যে চলে যান।

Economist/21May/ZI/Fake


আরো বিভন্ন ধরণের নিউজ