• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে ২০২৫

ইয়াসির আরাফাত খোকন, ফ্রান্স
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে ২০২৫।গণমাধ্যমের বর্ত মান সংকট ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএ ফ)-২০২৫। আগামী ৭ ও ৮ জুলাই জার্মানির বন শহ রে আয়োজিত হতে যাচ্ছে ডয়চে ভেলের ১৮তম এ আন্তর্জাতিকসম্মেলন । এবারের প্রতিপাদ্য ব্রেকিং ব্যারিয়ার্স, বিল্ডিং ব্রিজস’ (বাধা ভেঙে, সেতু নির্মাণ) বিশ্ব গণমাধ্যমের মধ্যে পার স্পরিক সহযোগিতা, মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরবে। ডয়চে ভেলের ইভেন্ট হেড ভেরিকা স্পাউসোভাসকার বরাতে জানা গেছে, ১২০টিরও বেশি দেশ থেকে প্রায় ৯০০ মিডিয়া পেশাদার এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন।

বন শহরের বুন্ডেস্কুনস্টহালে, কুন্সটমিউজিয়াম, এবং ডয়চে ভেলের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ সম্মেল নের আয়োজন করা হয়েছে। এবারের আলোচনার মূল বিষয়:

জিএমএফ কর্তৃপক্ষ ইতিমধ্যে এ বছরের আলোচ্য বিষয় নির্ধারণ করেছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা,ডিজিটাল সেন্সরশিপ ও ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই,জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট জার্নালিজম,টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা মিডিয়া লিটারেসি ও ডিজইনফরমেশন প্রতিরোধ।বিশ্ব মিডিয়া অঙ্গনের এই বৃহৎ মিলনমেলায় অংশ নিতে পারবেন বাংলাদেশি সাংবাদিকরাও।

এতে যোগদানের মাধ্যমে দেশের গণমাধ্যমকর্মীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিং ও জ্ঞানের আদান-প্রদানেও লাভবান হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
Economist/28May/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ