• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কোরবানির ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে ঝালকাঠির খামারিদের, স্থাানীয়ভাবে উৎপাদিত পশুই মেটাবে চাহিদা

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কোরবানির ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে ঝালকাঠির খামা রিদের, স্থাানীয়ভাবে উৎপাদিত পশুই মেটাবে চাহিদা।ঝালকাঠিতে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত গবাদি পশু মেটাতাজাকরণ খামারগুলো। শেষ মুহুত্যের সুষম খাবার দিয়ে লালন পালন করে কোর বানি উপযোগী করে বিক্রির জন্য গবাদিপশু প্রস্তুত করেছে। তবে পশু খাদ্যের দাম বাড়ায় খামা রিদের টিকেয়ে রাখতে ভারতীয় গরু আমদানি বন্ধ করার দাবি তাদের। এ বছর স্থাানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

ঝালকাঠিতে বছরজুরে দেশি-বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রির হয় কোরবানিতে। ঈদকে ঘিরে রাতদিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খর ও ঘাসের সংঙ্গে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার। লাভের আশায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা। অনেক খামারে গরু বিক্রির আগাম কর্যক্রমও শুরু হয়েছে। জেলার খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। তবে এবছর গো-খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি কোরবানির পশুরহাটগুলোতে অবৈধপথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থাা নেওয়ার দাবি খামারিদের।

স্থাানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব। তাই খামারিদের প্রাকৃতিকভাবে পশু লালন পালনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় প্রাণিসম্পদ বিভাগ।

জেলা প্রাণিসম্পদ অধিপ্তরের তথ্য মতে, এবছর জেলায় দেড় হাজার খামারে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে ২০ হাজার গবাদিপশু।

Economist/29May/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ