• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পপি কন্যা সন্তানের মা হয়েছেন

জহিরুল ইসলাম বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা সাদিকা পারভীন পপি। প্রায় এক বছর ধরে নিখোঁজ নায়িকাকে ঘিরে এমন খবরই উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়। পপির বেশ কয়েকজন ঘনিষ্ট প্রযোজক, পরিচালক ও সহশিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেয়ার সময়-নাম বলতে চাইছেন না। এ বিষয়ে তারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।
বর্তমানে চলচ্চিত্রপাড়া সরগরম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। ২০১৭ সালে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, রোজিনা, আলীরাজদের সঙ্গে নির্বাচন করে জয়ী হয়েছিলেন নায়িকা পপিও।
শোনা যাচ্ছিল এবারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করবেন পপি।

নির্বাচন তো দূর, নায়িকার দেখাই মিলছে না। তবে তিনি আলোচনায় থাকছেন প্রতিদিনই। তাকে মিস করছেন সবাই, এমন আফসোস উঠে আসছে প্রতিদিন।

এদিকে পপির ঘনিষ্ট কিছু সূত্রে জানা গেল, পপি আছেন রাজধানী ঢাকাতেই। বিয়ে করে সংসারী হয়েছেন। পাত্র ব্যবসায়ী। সংসারে মন দিতেই নিজেক অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন।

গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে চমক দেবেন তিনি।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন কয়েকজন শিল্পীর সঙ্গে পপি প্রসঙ্গে কথা বলতে গেলে তারাও নায়িকার বিয়ে ও সন্তান হওয়ার বিষয় শুনেছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, ‘পপি একজন গুণী অভিনেত্রী। সিনিয়র অভিনেত্রী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন। বিয়ে থা করেছেন, মা হয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে সময় দিচ্ছেন। এটা তার ব্যক্তিগত অধিকার। আপাতত আমরা তাকে বিরক্ত করছি না। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সিনেমার মানুষ। আজ বা কাল হয়তো ফিরবেন। যেখানেই থাকুন না কেন, দোয়া করি আমাদের পপি ভালো থাকুন। ’ সূত্র: জাগো নিউজ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ