• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে ২১শে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতি সম্পন্ন-একুশ উদযাপন পরিষদ

মিনহাজ হোসেন ইতালি
আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

করোনাকালীন বিধি নিষেধ মেনে ইতালিতে ২১শে ফেব্রুয়ারি পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে একুশ উদযাপন পরিষদ প্রায় দুই লক্ষ বাংলাদেশির বসবাস ইতালিতে। কাজেই ভাষা ও ইতিহাসের প্রতিটি আয়োজন ও হয় সার্বজনীন এবং ঐক্যবদ্ধভাবে।
করোনাকালীন সময়ের দীর্ঘ বিরতির পর একুশে ফেব্রুয়ারি পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উদযাপন পরিষদ। এই উপলক্ষে একুশ উদযাপন পরিষদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করে।এসময় সভায় উপস্থিত ছিলেন একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক জুয়েল আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী, প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী, উপদেষ্টা জুবায়ের আহমেদ রিপন।

আহ্বায়ক জুয়েল আহমেদ বলেন” এবার ই প্রথম বাংলাদেশের সঙ্গে মিল রেখে ২০ ফেব্রুয়ারি রাজধানী রোমের লারগো প্রেনেসতিনা চত্বরে ইতালি সময় ৭টা ০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হবে। সেই সঙ্গে সকলের গ্রীণ পাস ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। থাকছে নিরাপদ দূরত্ব বজায় রাখা।

আয়োজনটি দুটি পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই আয়োজন শুরু হবে বেলা তিনটায়। আর দ্বিতীয় পর্বে থাকবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২০ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ