• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে – অস্ট্রিয়ায় ঈদুল আজহা ৬ জুন শুক্রবার

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক দ্য ইকোনমিস্ট নিউজ ডেক্স
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে – অস্ট্রিয়ায় ঈদুল আজহা ৬ জুন শুক্রবার। সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যম সহ সমগ্র আরব উপ দ্বীপের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, সৌদিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ফলে দেশটিতে আগামী ১০ জিলহজ বা ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। অস্ট্রিয়া সহ ইউরোপ,যুক্তরাষ্ট্র, কানাডা সহ আফ্রিকার অধিকাংশ দেশ সৌদি আরবের সাথে মিল রেখে একই দিন ঈদ উদযাপন করবে।

এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি অর্থাৎ দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার (২৮ মে) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এদিকে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৭ জুন শনিবার উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

তবে বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। এ ছাড়া ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। তাই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন।

এদিকে ধারণা করা হচ্ছে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদ অনুষ্ঠিত হবে আগামী৭ জুন। তাছাড়াও এবছর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ইতি মধ্যেই দীর্ঘ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

Economist/28May/ZI/Eid


আরো বিভন্ন ধরণের নিউজ