• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত তৌফিক হাসানের পরিচয়পত্র পেশ

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক দ্য ইকোনমিস্ট নিউজ ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্লোভেনিয়ার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত তৌফিক হাসানের পরিচয়পত্র পেশ।স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানায় বাংলা দেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসাবে তৌফিক হাসান তার পরিচয়পত্র পেশ করেন।মঙ্গ লবার (২৭ মে) লুব্লিয়ানার প্রেসিডেন্ট প্রাসাদে আয়ো জিত এক অনুষ্ঠানে স্লোভেনিয়া প্রজাতন্ত্রে বাংলা দেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে স্লো ভেনিয়ার প্রেসিডেন্ট মিসেস নাতাশা পিরক মুসারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

তিনি স্লোভেনিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে অতিথি সম্মা ননা বইতে স্বাক্ষরও করেন। উপস্থাপনা এবং শুভেচ্ছা জানানোর পর, রাষ্ট্রদূত তৌফিক হাসান প্রেসিডেন্টের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।

পরে স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত
চৌকস দল রাষ্ট্রদূত হাসানকে গার্ড-অফ-অনার প্রদান করেন।পরিচয়পত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের প্রথম সচিব মুহাম্মদ জিয়াদুল ইসলাম চৌধুরী।

এখানে উল্লেখ্য যে,বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন
অস্ট্রিয়া একই সাথে হান্গেরী,স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছে।

Economist/29May/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ