• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে ইসরায়েল তার সব দূতাবাস বন্ধ ঘোষণা করেছে

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে ইসরায়েল তার সব দূতাবাস বন্ধ ঘোষণা করেছে।বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একইসাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়,বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদী কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা
জারি করেছে কর্তৃপক্ষ।

যে কোন ধরণের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে। মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। তবে কতদিন ইসরায়েল দূতাবাসগুলো বন্ধ থাকবে তা স্পষ্ট নয়।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে উভয় দেশের আকাশসীমা বন্ধ ঘোষনা করা হয়েছে।এর প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যের ওপর পড়েছে। ইউরোপ
ও আমেরিকা থেকে এশিয়া দেশসমূহে যাত্রীবাহী বিমান ইরানের আকাশ সীমা ব্যবহার করতো। এই বন্ধের ফলে ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য যে, শুক্রবার ( ১৩ জুন) ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশ নারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

Economist/14June/ZI/Israil


আরো বিভন্ন ধরণের নিউজ