• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বাংলাদেশ সফর অনিশ্চিত

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বহুল আলোচিত ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বাংলাদেশ সফর অনিশ্চিত।ইউক্রেনে শান্তি প্রক্রিয়া ঘিরে সাম্প্রতিক অগ্রগতি ও চলমান আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষা পটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিতের চিন্তা ভাবনা করছেন।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো কিজি সূত্রে সফরটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যে নেওয়া হবে।

প্রধানমন্ত্রী মেলোনির প্রাথমিক সফরসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট তিনি বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। এরপর সিঙ্গাপুরে দুই দিনের সফর করার কথা ছিল তার।

পরবর্তীতে ৩ ও ৪ সেপ্টেম্বর মেলোনির ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে, তারপর ৫ ও ৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফর করার পরিকল্পনা ছিল।

এরপর ৭ সেপ্টেম্বর তিনি জাপানের ওসাকায় এক্সপো ২০২৫-এ যোগ দেওয়ার কথা এবং পরদিন টোকিওতে সফরের শেষ ধাপ সম্পন্ন করার কথা ছিল।

তবে ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক আলোচনার গুরুত্ব বাড়ায়, ইতালির কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে সফরটি পিছিয়ে যেতে পারে।

Economist/21August/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ