• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গণসংহতি আন্দোলন খুলনা জেলা ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

Tanzil Hossain, online desk the Economist
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গণসংহতি আন্দোলন খুলনা জেলা ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন /গণসংহতি আন্দোলন খুলনা জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে ২৭ সেপ্টেম্বর (শনিবার) কর্মীসভা অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে গণসংহতি আন্দোলন জেলা শাখার কর্মীসভায় জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে জেলা সদস্য আল আমিন শেখ সঞ্চালনা করেন।

বক্তব্য রাখরন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নীলু, এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে দেওয়ান আব্দুর রশীদ নীলু বলেন, “মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণের এই ঐক্যবদ্ধতাই আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ দেখাবে।”

কমিটি গঠনকালে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শেষে সকলের সম্মতিতে ৩ টি পদ ফাঁকা রেখে মুনীর চৌধুরী সোহেলকে আহ্বায়ক, টিপু সুলতানকে যুগ্ম আহ্বায়ক, আসিফ ইকবাল চৌধুরীকে সদস্য সচিব ও আল আমিন রহমান শেখকে যুগ্ম সদস্য সচিব করে কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জান্নাতুল ফোয়ারা অন্তরা, নাজমুল তারেক তুষার, সামস সারফিন সামন, মোশারেফ হোসেন, নাদিরা খাতুন, আলাউদ্দিন, সাগর চ্যাটার্জী ও শেখ মোঃ মেহেদীসহ প্রমূখ।

Economist/28September/ZI/Kholna

 


আরো বিভন্ন ধরণের নিউজ