• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমস্টারডামে অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ২৯

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আমস্টারডামে অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ২৯৷নেদারল্যান্ডসের (হল্যান্ড) প্রধান শহর আমস্টারডামে অভিবাসনবিরোধী বিক্ষোভের পর সহিংসতায় ২৯জনকে আটক করেছে পুলিশ৷মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়,রোববার ( ১২ অক্টোবর) বিকালে শহরের প্রাণকেন্দ্রে শান্তিপূর্ণভাবেই সমাবেশটি আয়োজন আয়োজন করা হয়েছিল৷ প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে বিক্ষোভকারীরা প্রথমে শহরের মুজিউমপ্লেন-এ জড়ো হয়ে সেখান থেকে কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকেন ৷

‘জেগে উঠছে নেদারল্যান্ডস’ নামের সমাবেশটির আয়োজকেরা অংশগ্রহণকারীদেরকে শান্তিপূর্ণভাবে সুনির্দিষ্ট এলাকায় অবস্থান গ্রহণের আহ্বান জানায়৷ অংশগ্রহণকারী সেই নির্দেশ মান্য করেই সমাবেশ চালিয়ে গিয়েছেন বলে জানা গেছে৷

তবে বিকালে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়৷ এ সময় আংশগ্রহণকারীদের একটি দল শহরের কেন্দ্রে প্রবেশ করে দেশটিতে অনিয়মিত অভিবাসনবিরোধী স্লোগান দিতে থাকে৷ এসময় তারা পটকা ফোটানোসহ রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলা চালায়৷ এরপর পুলিশ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং ২৯জনকে আটক করে৷

এদিকে একই দিনে ‘জেগে উঠছে নেদারল্যান্ডস’ নামের সমাবেশের বিরোধী পক্ষও আরেকটি সমাবেশের ডাক দিয়ে এগিয়ে আসে৷ ‘ফ্যাসিজম এবং রেসিজম’ বিরোধী নামের ওই সমাবেশটি মূলত শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে৷

উল্লেখ্য আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলো সমাবেশ, প্রতাবাদ আয়োজন করে আসছে৷ মূলত অভিবাসন ইস্যুতে জোট সরকারের মধ্যে ফাটল দেখে দিলে ভেঙে পড়ে দেশটির জোট সরকার৷ আর সব মিলিয়ে নেদারল্যান্ডসের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

উল্লেখ্য যে,কয়েক সপ্তাহ আগে দ্য হেগ শহরে অভিবাসনবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছিল৷ সেই সমাবেশে মধ্যপন্থি রাজনৈতিক দল ডি৬৬-এর কার্যালয়ে ভাংচুর চালিয়েছিল সমাবেশে অংশগ্রহণকারীরা৷ এ সময় তারা পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়৷

সহিংস সমাবেশের ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ ডি৬৬-এর নেতা এবং দেশটির অন্তর্বর্থী সরকারের প্রধানমন্ত্রী ডিক স্কোফ এবং ডানপন্থি রাজনৈতিক দল পার্টি ফর ফ্রিডমের নেতা খেয়ার্ট ভিল্ডার্স এই ঘটনার নিন্দা জানান৷

Economist/15 October/ZI/Amasterdam


আরো বিভন্ন ধরণের নিউজ