• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাহিদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছে ইতালী বিএনপি

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

বি এন পির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছে ইতালী বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। ইতালী বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এক প্রতিবাদ লিপিতে বলা হয়, একদিকে ক্ষমতাসীন দলের একের পর এক অপকীর্তিতে সরকার যখন প্রশ্নবিদ্ধ , অন্যদিকে বিভিন্ন মহলে অপপ্রচার, মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিতর্ক উস্কে দেয়া, ক্রমেই পরিষ্কার হয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ঘৃন্য ষড়যন্ত্রের নীলনক্সা আঁকছে। আর তা সফল করতে গিয়ে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে অস্তিত্ব এবং আত্মসম্মান নিয়ে বেপরোয়া খেলায় মেতেছে এই চক্র। করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতি যখন ধ্বংসের মুখে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ ও দুর্নীতির কবলে পড়ে দুঃশাসন সৃষ্টি করেছে, জনগণের আস্থা যখন শূন্যের কোঠায় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কিছু অপপ্রচারকারী কাজ করে যাচ্ছে বলে জানান ইতালী বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন তারা এক বিবৃতিতে জানানঃ ইউরোপের মধ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ রাতদিন যে ভাবে কাজ করে যাচ্ছেন, সেই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে যারা অংশ নিচ্ছেন, তাদের অপপ্রচারের সঠিক প্রমান হাতে নিয়ে আমরা সাংগঠনিক নিয়মে সিদ্ধান্ত গ্রহন করব।

বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ